সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
১. কোন আম কখন পাবো?
🥭 হিমসাগর মে মাসের শেষ — জুনের তৃতীয় সপ্তাহ।
🥭 আম্রপালি জুলাইয়ের প্রথম সপ্তাহ — আগস্টের শেষ।
🥭 ল্যাংড়া জুনের মাঝামাঝি — জুলাইয়ের শুরু
২. আপনাদের আমের দাম অন্যদের তুলনায় কম কেন?
আমরা নতুন উদ্যোক্তা, আমাদের মূল লক্ষ্য হলো অধিক মুনাফা নয়, বরং কম লাভে সেরা মানের আম পৌঁছে দিয়ে আপনাদের বিশ্বাস অর্জন করা। আমরা সরাসরি উৎস থেকে আম সংগ্রহ করি তাই আমাদের খরচ হয় কম, যার সুফল আপনারা পান।
৩.কেন পুরো পেমেন্ট অগ্রিম (Full Advance) করতে হয়?
আম একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও পচনশীল ফল — এতে কোনো কেমিক্যাল নেই। তাই আগে থেকে stock করে রাখা সম্ভব নয়। আপনি যখন পেমেন্ট করে অর্ডার confirm করবেন, ঠিক তখনই আমরা আপনার জন্য তাজা আম সংগ্রহ শুরু করি। এটাই নিশ্চিত করে আপনি সবচেয়ে তাজা আম পাচ্ছেন।
৪. অর্ডার করার কতদিনের মধ্যে ডেলিভারি পাবো?
অর্ডার করার পর আম হার্ভেস্টিং শুরু হলে সাধারণ ৪৮ ঘন্টা, খুব বেশি হলে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। তবে মনে রাখবেন, আমরা আগে থেকে আম পেড়ে রাখি না। সরকারি হার্ভেস্টিং ডেট শুরু হওয়ার পর সিরিয়াল অনুযায়ী আপনার ঠিকানায় আম পাঠানো হবে। আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ১-২ দিন সময় পরিবর্তন হতে পারে।
৫. আপনারা কি হোম ডেলিভারি দেন?
সারা বাংলাদেশের জেলা সদরগুলোতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে উপজেলা বা থানা পর্যায়ে কাস্টমারকে নিকটস্থ কুরিয়ার অফিস থেকে আম সংগ্রহ করতে হতে পারে।
৬. আম কতদিন পর্যন্ত রেখে খেতে পারবো?
যেহেতু আমাদের আমে কোনো কেমিক্যাল বা কার্বাইড থাকে না, তাই আম আসার পর স্বাভাবিক তাপমাত্রায় ৫-৯ দিন পর্যন্ত ভালো থাকে। তবে ফ্রিজে রেখে আপনি আরও কয়েকদিন বেশি সময় উপভোগ করতে পারবেন।
৭. পেমেন্ট কীভাবে করবো?
আপনি খুব সহজেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বিকাশ-এর মার্চেন্ট ও নগদ-এর পার্সোনাল নম্বরে পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সব তথ্য চেকআউট পেজে দেওয়া আছে।
৮. কিভাবে অর্ডার করবো?
আমাদের ওয়েবসাইট (amrstorebd.com) সরাসরি অর্ডার করতে পারেন। এছাড়া যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন: +8801734-370376 (WhatsApp)।
৯. আম নষ্ট বা সমস্যা হলে কী করবো?
আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্যাকিং করি। তবুও পরিবহণ জনিত কারণে বড় কোনো ক্ষতি (মেজর ড্যামেজ) হলে, বক্স খোলার সময় একটি ভিডিও বা ছবি তুলে আমাদের দ্রুত জানান। সাধারণ ছোটখাটো সমস্যা হতে পারে — কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক ফল ৩-৫% ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে আমরা আলোচনার সাপেক্ষে সেই অংশের সমপরিমাণ রিফান্ড বা পরবর্তী অর্ডারে অ্যাডজাস্ট করার নিশ্চয়তা দিচ্ছি। (ছোটখাটো দাগ বা প্রাকৃতিক ১-২টি আমের সমস্যা এর আওতাভুক্ত নয়)
১০. ক্যাশ অন ডেলিভারি আছে কি?
আমরা সারাদেশে ১০০% অগ্রিম পেমেন্টে ফ্রি ডেলিভারি দিই। কারণ আম পচনশীল — অগ্রিম payment ছাড়া তাজা আম সংগ্রহ ও পাঠানো সম্ভব নয়। এটা আপনার সুরক্ষার জন্যও — কারণ payment পেলেই আমরা আপনার জন্য সবচেয়ে তাজা আম সংগ্রহ করতে পারি।